জাতীয়

বন্যায় আরও দুইজনের মৃত্যু, সংখ্যা বেড়ে ১২৯

 ফাইল ছবি
ফাইল ছবি

দেশের বন্যাকবলিত এলাকায় নানান রোগে আক্রান্ত হয়ে ও বন্যাসৃষ্ট দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৯ জনে। গত ১৭ মে থেকে ২৪ জুলাই পর্যন্ত ডায়রিয়া, সাপের কামড়, পানিতে ডুবে, ভূমিধ্বসে এবং নানা আঘাতজনিত কারণে এসব মৃত্যু হয়েছে।

রোববার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ মে থেকে ২৪ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে সবচেয়ে বেশি ৭৩ জনের মৃত্যু হয়েছে, ময়মনসিংহ বিভাগে হয়েছে ৪৩ জনের, রংপুর বিভাগের ১২ জনের এবং ঢাকা বিভাগে রয়েছেন একজন।

আর জেলা ভিত্তিক পরিসংখ্যানে সিলেট জেলায় মৃত্যু হয়েছে ২০ জন, সুনামগঞ্জে ২৯ জন, হবিগঞ্জে ৮ জন, মৌলভীবাজারে ১৬ জন, ময়মনসিংহে ৬ জন, নেত্রকোণায় ২০ জন, জামালপুরে ১০ জন, শেরপুরে ৭ জন, লালমনিরহাট জেলায় ৭ জন, কুড়িগ্রামে ৫ জন এবং টাঙ্গাইল জেলায় একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে সবচেয়ে বেশি ১০১ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। এ সময় বজ্রপাতে মারা গেছেন ১৬ জন, সাপের কামড়ে ২ জন, ডায়রিয়ার একজন এবং অন্যান্য কারণে ৯ জনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, দেশে এ পর্যন্ত বন্যার কারণে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৯৮ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি ১৩ হাজার ৯৮৪ জন ডায়রিয়ায় ভুগেছেন।

এ ছাড়া আরটিআইতে (শ্বাসতন্ত্রের প্রদাহ) ১ হাজার ২২৬জন, বজ্রপাতে ১৬ জন, সাপের কামড়ে ৩৩, পানিতে ডোবা ৭৭ জন, চর্ম রোগে ২ হাজার ৮৮৯ জন, চোখের প্রদাহে ৪০৭ জন, বিভিন্নভাবে আঘাত পেয়েছেন ৬৬৯ এবং অন্যান্য সমস্যায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৩৪ জন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ