জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

হলি আর্টিজানে নিহত সমীক্ষা কর্মীদের ওবায়দুল কাদেরের শ্রদ্ধা

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ হামলায় নিহত ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রস্তুতিমূলক সমীক্ষা দলের সাত জাপানি নাগরিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৫ জুলাই) উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপো এলাকায় নতুন স্থাপিত স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের মৃত্যুতে শুধু পরিবার এবং জাপানই নয়, বিশ্ববাসীও হারিয়েছে ম্যাস র‌্যাপিড ট্রানজিট বিশেষজ্ঞ‌‌দের।’

সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সেতুমন্ত্রী আরো বলেন, ‘সরকার সন্ত্রাস ও সহিংসতা রোধে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা নিয়েছে এবং সন্ত্রাসের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে।’

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে ভয়ংকর সেই জঙ্গি হামলা স্তম্ভিত করেছিল পুরো বাংলাদেশকে।

জঙ্গিরা হত্যা করেছিল ২০ জন দেশি-বিদেশি নাগরিককে, যাদের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি, একজন ভারতীয় ও তিনজন বাংলাদেশি।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ