জাতীয়

সরকার সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল (ফাইল ছবি)
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল (ফাইল ছবি)

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় নির্বাচনের সময় সরকার নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করবে। সরকার সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ইসি সরকারের উপর প্রাধান্য বিস্তার করতে পারবে।

সোমবার ( ২৫ জুলাই) বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে ইসির সংলাপের সমাপনী বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে ইসি। ধারাবাহিক এই সংলাপের সপ্তম দিন আজ। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সংলাপ হয়।

হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনের সময় যেটা হবে, তখন সরকার থাকবে। যে সরকারই হোক, একটা সরকার তো থাকবে। সরকার আমাদের সহযোগিতা করবে। আমরা সরকারের ওপর প্রাধান্য বিস্তার করতে পারব। আমরা বলব, এই সহযোগিতাগুলো আমাদের দিতে হবে। আমরা বিশ্বাস করি, সরকার তখন “না” করতে পারবেন না, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।’

আইনের আলোকেই সরকারের কাছ থেকে ইসি সহযোগিতা চাইবে বলে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, ইসির ওপর আরোপিত ক্ষমতার কমান্ড তাঁদের হাতে। কিন্তু শক্তিটা পুলিশ-বিজিবসহ অন্যদের হাতে।

হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা কমান্ড করলে যেন শক্তিটা রেসপন্স করে, সে ধরনের অবস্থা আমাদের সৃষ্টি করতে হবে। নির্বাচনের প্রয়োজনেই সেটি অপরিহার্যভাবে প্রয়োজন।’

সিইসি বলেন, নির্বাচনের কাজটি খুব সহজ নয়, কঠিন। কঠিন হলেও এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। এই কঠিন কাজটা, চ্যালেঞ্জটা মোকাবিলা করতে হবে।

হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশনের সাধ্য অসীম নয়। অংশীজনের সহযোগিতা লাগবে। মোটাদাগে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সমাধান করা যায়।

সিইসি বলেন, ‘যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে সে প্রয়াস (রাজনৈতিক সমঝোতা) নেন, আমাদের তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমাদের যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, তা প্রয়োগ করার যথাসাধ্য চেষ্টা করব।’

ইসিতে নিবন্ধিত মোট ৩৯টি রাজনৈতিক দলকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। ৩১ জুলাই আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে এ কার্যক্রম শেষ হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ