জাতীয়

আ.লীগের ধানমন্ডি কার্যালয়ে স্মারকলিপি দিলেন মহিউদ্দিন রনি

 বিকেলে আ.লীগের ধানমন্ডি কার্যালয়ে স্মারকলিপি জমা দেন মহিউদ্দিন রনি
বিকেলে আ.লীগের ধানমন্ডি কার্যালয়ে স্মারকলিপি জমা দেন মহিউদ্দিন রনি

রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে ৬ দফা দাবিতে আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন।

সোমবার (২৫ জুলাই) বিকেল চারটার দিকে স্মারকলিপি জমা দেন তিনি। স্মারকলিপি গ্রহণ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

স্মারকলিপি গ্রহণ করে সায়েম খান বলেন, আমাদের দল এবং দলের বাইরে কোনো আবেদন যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থাকে, তবে সেটি এখানে জমা দিলে তা আমরা তাকে সরবরাহ করে থাকি। মহিউদ্দিন রনি রেলের অব্যবস্থাপনা নিয়ে একটি স্মারকলিপি আমাদের সবার নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর দিয়েছেন। আমরা তাকে আশ্বস্ত করতে চাই এই স্মারকলিপিও আমাদের নেত্রী বরাবর পৌঁছে দেব।

মহিউদ্দিন রনি বলেন, আমার যতটুকু সুযোগ ছিল আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আজ সুযোগ হয়েছে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার, সেটি দিলাম। নিশ্চয়ই প্রধানমন্ত্রী একটা আশ্বাস দেবেন। রেলের অব্যবস্থাপনা নিয়ে আমার এবং সারাদেশের মানুষের যে ছয় দফা দাবি সেটি যেন অবিলম্বে বাস্তবায়ন হয়। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি পড়লে এই ছয় দফা দাবিও বাস্তবায়ন হবে।

এর আগে, বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিরসনে রেলের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারকে গত ১৯ জুলাই ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। গত ৭ জুলাই থেকে রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে ৬ দফা দাবি আদায়ে আন্দোলন করছেন তিনি।

মহিউদ্দিন রনির রনির ৬ দাবিগুলো হচ্ছে:-

১. টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহজ ডট কমের যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা এবং হয়রানির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা।

২. যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ করা

৩. অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করতে হবে, সেই সঙ্গে অনলাইন-অফলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা।

৪. যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা।

৫. ট্রেনের টিকিট পরীক্ষক ও তত্ত্বাবধায়কসহ অন্যান্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বৃদ্ধি করা।

৬. ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ