জাতীয়

আদালতের অনুমতি ছাড়া ‘ভিকটিমের’ চরিত্র নিয়ে প্রশ্ন করা যাবে না

সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

সাক্ষ্য আইনের (সংশোধন) খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনের খসড়া অনুযায়ী ভিকটিমকে চারিত্রিক বিষয়ে প্রশ্ন করতে হলে আগে আদালতের অনুমতি নিতে হবে।

সোমবার (২৫ জুলাই) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি সভায় অংশ নেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত ১৪ মার্চ এই খসড়াটি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। সংশোধনীর বিষয়বস্তু বলতে গিয়ে তিনি বলেন, অনেক সময় বিপক্ষের লোকজনের ভিকটিমকে চরিত্রহীন প্রমাণ করার প্রবণতা থাকে। এ জন্য অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয়। এটি নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে। কারও চারিত্রিক বিষয়ে প্রশ্ন করতে হলে আগে আদালতের অনুমতি নিতে হবে। আদালতই বিবেচনা করবেন কারও চারিত্রিক বিষয়ে প্রশ্ন করা যাবে কি না।

এ ছাড়া ডিজিটাল আদালত, ডিজিটাল সাক্ষ্য ইত্যাদি কিছু বিষয়েও সংশোধনের প্রস্তাব করা হয়েছে আইনের খসড়ায়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ