জাতীয়

রেল সচিবের ডাকে রেলভবনে মহিউদ্দিন রনি

মহিউদ্দিন রনি
মহিউদ্দিন রনি

বাংলাদেশ রেলওয়েতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলন করা মহিউদ্দিন রনি এখন রেলভবনে অবস্থান করছেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির ডেকে পাঠালে তার সঙ্গে দেখা করতে সেখানে যান রনি।

সোমবার (২৫ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে কয়েকজন সহযোগী নিয়ে রেলভবনে যান তিনি। তারা সবাই রেল সচিবের সঙ্গে আলোচনা করতে ভেতরে প্রবেশ করেছেন।

আলোচনার বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আলোচনা শেষে রেল সচিব ও রনি সংবাদ মাধ্যমে কথা বলবেন বলে জানা গেছে।

এর আগে বিকেল চারটার দিকে রনি তার সহযোগীদের নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিতে। কার্যালয়ের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান।

এরপরই রেল সচিবের ডাক আসে বলে ঢাকা পোস্টকে জানান মহিউদ্দিন রনি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ