জাতীয়

বাংলাদেশ বিমানের বর্জ্যে মিলল কোটি টাকার স্বর্ণ

বর্জ্যে মিলল কোটি টাকার স্বর্ণ
বর্জ্যে মিলল কোটি টাকার স্বর্ণ

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বর্জ্য থেকে ১ কেজি ১৬ গ্রাম ওজনের প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ জুলাই) সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৮টায় কাতারের দোহা থেকে আসা বিমানের ফ্লাইটটির আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ পাওয়া যায়।

বিষয়টি দেশ টিভিকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ।

কাস্টমস সূত্রে জানা যায়, ১ কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণের মোট ১০টি বার পাওয়া গেছে। যার মূল্য আনুমানিক ১ কোটি টাকা।

রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ জানান, কাতার থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে স্বর্ণের চালান আসছে বলে আমাদের কাছে গোপন তথ্য ছিল। তাই আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল কাস্টমস কর্তৃপক্ষ। ফ্লাইট আসার পর একে একে যাত্রীরা বের হয়ে গেলেও স্বর্ণের সন্ধান না পাওয়ায় সন্দেহ হয় কর্মকর্তাদের। পরে আবর্জনার ট্রলি স্ক্যান করে স্বর্ণের ১০টি বার পাওয়া যায়। এ ঘটনায় মামলার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ