রাজধানী ঢাকাতে শুরু হয়েছে দুদিনব্যাপী ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডি-৮ সিসিআই) বিজনেস ফোরাম এক্সপো। মঙ্গলবার (২৬ জুলাই) সংগঠনটি প্রতিষ্ঠার ২৫ বছর উপলক্ষে বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ এ এক্সপোর আয়োজন করেছে।
হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এ এক্সপোতে সদস্যভুক্ত ৮টি দেশের ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। দেশগুলোর বেসরকারি খাতের মধ্যে সম্পৃক্ততা বাড়িয়ে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের উন্নয়ন আয়োজনের মূল উদ্দেশ্য।
উন্নয়নশীল ৮টি মুসলিম দেশের সংগঠন ডি-৮ বা ডেভেলপিং ইকোনমি। ১৯৯৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ছাড়া অন্য ৭টি সদস্য দেশ হলোঃ মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। বর্তমানে দেশগুলোর মোট অর্থনীতির আকার ৫ ট্রিলিয়ন ডলার।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: