জাতীয়

পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু

পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু
পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে পড়ে মজিবর রহমান (৮) ও হাবিবা (৬) নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। নিহত মজিবর ও হাবিবা শালবাহান ইউনিয়নের নামাগছ এলাকার আব্দুল হান্নানের সন্তান। মঙ্গলবার ( ২৬ জুলাই ) থানা পুলিশ জানায় সোমবার (২৫ জুলাই) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের নামাগছ এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা দেশ টিভিকে জানান, বাবা আব্দুল হান্নানের সাথে দুই ভাইবোন নামাগছ এলাকায় ইট নিয়ে আসছিল। একপর্যায়ে আব্দুল হান্নান মজিবর ও হাবিবাকে খালপাড়া পুকুরের পাড়ে রেখে পার্শ্ববর্তী নতুন বাজার এলাকায় যান। পরে তিনি বাড়ি ফিরে তাদের দেখতে না পেলে খোঁজাখুঁজি শুরু হয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা ওই পুকুরের পানিতে নেমে তাদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে পড়ে একই সাথে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ