জাতীয়

আগস্টের শুরুতে ঢাকায় আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

চীনা পররাষ্ট্রমন্ত্রী
চীনা পররাষ্ট্রমন্ত্রী

আগস্টের শুরুর দিকে ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

কূটনৈতিক সূত্র বল‌ছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী আগামী মাসে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ ক‌রে‌ছেন। বেইজিংয়ের পক্ষ থে‌কে ওয়াং ই’র ঢাকা সফ‌রের জন্য আগস্টের ৫-৬ তারিখ প্রস্তাব করা হ‌য়ে‌ছে।

ত‌বে ঢাকার পক্ষ থে‌কে সফর‌টি আরও এক‌দিন বা দু‌দিন পিছিয়ে দি‌তে অনুরোধ করা হ‌য়ে‌ছে। কারণ, বেইজিংয়ের চাওয়া সম‌য়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকে যোগ দি‌তে কম্বোডিয়ার রাজধানী নমপেনে যাওয়ার কথা র‌য়ে‌ছে।

সব‌শেষ, চীনের পররাষ্ট্রমন্ত্রী ২০১৭ সালের নভেম্বরে ঢাকা সফর করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নি‌য়ে রোববার (২৪ জুলাই) ড. মো‌মে‌নের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বৈঠকে তারা চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নি‌য়ে বিস্তারিত আলোচনা করেন।

জানা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার সহযোগিতা সংস্থাভুক্ত (আসিয়ান) পাঁচ দেশ, মঙ্গোলিয়া, বাংলাদেশসহ বন্ধুপ্রতিম দেশগু‌লো সফরের অংশ হিসেবে ঢাকায় আসার পরিকল্পনা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ৫ ও ৬ আগস্ট ঢাকা সফর শেষে ম‌ঙ্গো‌লিয়ায় যে‌তে চান।

কূটনৈতিক চ্যানেলগু‌লো বল‌ছে, রা‌শিয়া-ইউক্রেন যুদ্ধ প‌রি‌স্থি‌তিসহ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে নিজেদের অবস্থান ধ‌রে রাখ‌তে, বিশেষ ক‌রে দেশ‌টির মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসি‌ফিকে এ অঞ্চল বিশেষ ক‌রে বাংলাদেশকে যোগ করার চেষ্টা চল‌ছে। চীন চায় না ঢাকা মার্কিনীদের ইন্দো-প্যাসি‌ফিকে যোগ দিক। এ নি‌য়ে উদ্বেগও র‌য়ে‌ছে তা‌দের।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ