জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

প্রথম মাসে পদ্মা সেতুতে ৭৬ কোটি টাকা টোল আদায়

 পদ্মা সেতুতে টোল আদায়  করা হচ্ছে।
পদ্মা সেতুতে টোল আদায় করা হচ্ছে।

পদ্মা সেতু উদ্বোধনের প্রথম মাসে ৭৬ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে।

সেতু কর্তৃপক্ষের দেয়া তথ্য থেকে মঙ্গলবার (২৬ জুলাই) জানা গেছে, এই এক মাসে সেতু দিয়ে ছয় লাখের বেশি যানবাহন পারাপার হয়েছে।

পদ্মা সেতু নির্মাণের আগে যানবাহন চলাচল ও আয়ের যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, প্রথম মাসের চিত্র এর কাছাকাছি। ২০০৫ সালে পদ্মা সেতু প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে যানবাহন চলাচল ও সেতু থেকে আয়ের একটা পূর্বাভাস দেওয়া হয়েছিল।

পরে ২০১০ সালে নকশা প্রণয়নের দায়িত্বে থাকা পরামর্শক প্রতিষ্ঠান ৩৫ বছরে যানবাহনের সংখ্যা ও আয়ের একটা ছক তৈরি করে। এর ওপর ভিত্তি করে ২০১৯ সালের আগস্টে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ঋণ চুক্তি করে সেতু কর্তৃপক্ষ। এতে আয়, ব্যয় ও মুনাফার বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

টোল আদায়ের পরিসংখ্যান

টোল আদায়ের পরিসংখ্যান

বর্তমানে দেশের বৃহত্তম সেতু পদ্মা সেতু, এটা ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ। দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতু, দৈর্ঘ্য ৪ দশমিক ৮ কিলোমিটার। সেতু দুটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন।

দেশের উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগের লক্ষ্যে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু চালু হয় ১৯৯৮ সালে। প্রথম বছর সেতুটি থেকে ৬২ কোটি টাকা টোল আদায় হয়। অর্থাৎ বঙ্গবন্ধু সেতু চালুর পর প্রথম এক বছরে যে আয় হয়েছিল, পদ্মা সেতুতে প্রথম মাসেই এর চেয়ে বেশি আয় হয়েছে। অবশ্য বঙ্গবন্ধু সেতুর চেয়ে পদ্মা সেতুতে টোলের হার প্রায় দ্বিগুণ।

এ পর্যন্ত যানবাহন চলাচলের ধারা দেখে সেতু বিভাগের কর্মকর্তারা বলছেন, বছরের শেষভাগে এসে পূর্বাভাসের চেয়েও বেশি যানবাহন চলাচল ও আয় হওয়ার সম্ভাবনা আছে। কারণ, দিন দিন সেতু দিয়ে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের চলাচল বাড়বে। এ ছাড়া মোটরসাইকেল চলাচল করতে দেওয়া হলে পূর্বাভাসের চেয়ে দ্বিগুণ যানবাহন চলাচল করবে। এতে আয়ও বেড়ে যাবে।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর ২৬ জুন থেকে স্বাভাবিক যানবাহন চলাচল শুরু করে। প্রথম দিনেই এযাবৎ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন সেতু পারাপার হয়। এর ৭৫ শতাংশই ছিল মোটরসাইকেল। কিন্তু ওই দিন রাতে মোটরসাইকেল দুর্ঘটনার পর সেতু দিয়ে এই বাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন যানবাহন চলাচলের সংখ্যা ২৩ হাজারের কাছাকাছি নেমে আসে।

মোটরসাইকেল বন্ধের পর সর্বাধিক ৩২ হাজার ৪৪৬টি যানবাহন চলে ১১ জুলাই, পবিত্র ঈদুল আজহার পরদিন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ