জাতীয়

ডি-৮ দেশগুলোকে একসঙ্গে কাজের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ডি-৮ সম্মেলনে প্রধান অতিথি পররাষ্ট মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ডি-৮ সম্মেলনে প্রধান অতিথি পররাষ্ট মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

বাংলাদেশের উন্নয়নের ধারাকে আরো বেগবান করতে ডি-৮ সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় বাংলাদেশ ভালো করছে।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মঙ্গলবার (২৬ জুলাই) উন্নয়নশীল ৮টি দেশের জোট আয়োজিত ‘ডি-৮সিসিআই বিজনেস ফোরাম অ্যান্ড এক্সপো ২০২২’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় বাংলাদেশ ভালো করছে। উৎপাদন, শিল্প, সেবা, কৃষি, রপ্তানি তথা জিডিপি প্রবৃদ্ধি সবদিক থেকে বাংলাদেশ এ করোনা মহামারি এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভালো অবস্থানে আছে। আরো ভালো করতে চায় বাংলাদেশ। এজন্য ডি-৮ সদস্য দেশগুলো বাংলাদেশের এ উন্নয়ন ধারায় সম্পৃক্ত হয়ে একসঙ্গে কাজ করতে পারে। যার মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা, তথ্য বিনিময় ও সেবা সরবরাহের ক্ষেত্র আরো সহজ হতে পারে।

তিনি বলেন, আমরা যদি একনিষ্ঠ হয়ে কাজ করি, তাহলে ডি-৮ দেশগুলির মাঝে আন্তঃবাণিজ্যের পরিমাণ আগামী ১০ বছরে বেড়ে গিয়ে ১ দশমিক ৩ ট্রিলিয়ন হবে।”

সদস্য দেশগুলোর মধ্যে কাঁচামাল থেকে পণ্যের উৎপাদন এবং গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত ব্যবস্থাপনা বা ‘ভ্যালু চেইন’ সংহত করতে একটি কৌশলগত রোডম্যাপ তৈরি করা এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের প্রথমদিন ৬টি ক্ষেত্রের সম্ভাবনা, সম্ভাব্য রোডম্যাপ এবং এসবের কৌশল নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় দিন ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে তা উপস্থাপন করা হবে।

পরবর্তীতে আলোচিত সেসব বিষয় সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠানো হবে।

ডি-৮ এর সদস্য রাষ্ট্রগুলি হলো বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। সদস্য দেশগুলো থেকে ৪০ জনের বেশি প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ