জাতীয়

ঢাকায় আসছেন না হিনা রাব্বানি

পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার
পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার

উন্নয়নশীল আট দেশের জোট ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে সশরীরে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ঢাকা আসছেন না পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার।

এই সম্মেলন শুরুর এক দিন আগে মঙ্গলবার (২৬ জুলাই) তার সফর বাতিলের কথা জানিয়েছেন ঢাকায় পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তারা।

ঢাকায় পাকিস্তান হাই কমিশন সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী আসছেন না। যেহেতু ডি-৮ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশবিশেষ হাইব্রিড ফরম্যাটে হবে, সে সুযোগে তাদের প্রতিনিধিত্ব অনলাইনের মাধ্যমে থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংগঠন) ওয়াহিদা আহমেদ গণমাধ্যমকে বলেন, “উনি (হিনা) আসছেন না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী (বিলাওয়াল ভুট্টো) ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেবেন।”

বুধবার ডি-৮ এর মন্ত্রী পর্যায়ের ২০তম সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করবেন জোটের বর্তমান সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সম্মেলনে হিনা রাব্বানি খার সশরীরে যোগ দেবেন বলেন রোববার (২৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

হিনা রাব্বানি ঢাকায় এলে তা হত এক দশকের মধ্যে বাংলাদেশে পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের প্রথম সফর। সর্বশেষ ২০১২ সালে হিনা রাব্বানিই ঢাকা সফরে এসেছিলেন, তখন তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায় , পাকিস্তানের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে সম্মেলনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণ রক্ষা করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানিকে পাঠানোর কথা ছিল পাকিস্তানের।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ