জাতীয়

ডিএসসিসির ৬ হাজার ৭৪১ কোটি টাকার বাজেট অনুমোদন

 বক্তব্য রাখছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস
বক্তব্য রাখছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (২৬ জুলাই) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসির করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।

ডিএসসিসি মেয়র বলেন, কাউন্সিলর ও কর্মকর্তাদের নিরলস পরিশ্রমে গত ২ বছরে আমরা ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে উন্নত ভিত রচনা করতে পেরেছি। বিগত অর্থবছরে আমরা ৮৭৯ কোটিরও বেশি রাজস্ব আহরণ করেছি।

বিগত বাজেট পর্যালোচনা করে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আমি যখন এই করপোরেশন সভায় প্রথম বাজেট উপস্থাপন করি, সেই বাজেটে আমাদের রাজস্ব আদায় ছিল মাত্র ৫১৪ কোটি টাকা। কিন্তু এই করোনা মহামারির মধ্যেও গত বছর আমরা ৭০৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছি। এবার গতবারের চাইতে ১৭৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করে সেই রেকর্ডও ভঙ্গ করেছি আমরা।

সভায় ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে 'শুদ্ধাচার পুরস্কার' ও ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেলিমকে 'শ্রেষ্ঠ কাউন্সিলর' হিসেবে পুরস্কার প্রদান করা হয়। শুদ্ধাচার পুরস্কার হিসেবে রাসেল সাবরিনকে তার এক মাসের মূল বেতন, ক্রেস্ট ও সনদ এবং মোহাম্মদ সেলিমকে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

ডিএসসিসির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদসহ শীর্ষ কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ