জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ

সজীব ওয়াজেদ জয়। ছবি: বাসস
সজীব ওয়াজেদ জয়। ছবি: বাসস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন আজ বুধবার (২৭ জুলাই)।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এইদিনে অবরুদ্ধ ঢাকায় তার জন্ম হয়। স্বাধীনতা যুদ্ধে চূড়ান্ত বিজয়ের পর তার নাম ‘জয়' রাখেন নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জয় পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার প্রথম সন্তান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় বাবা-মায়ের সঙ্গে জার্মানি ছিলেন জয়। পরে লন্ডন হয়ে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে ভারতে চলে যান তিনি। ফলে তার শৈশব ও কৈশোর কেটেছে ভারতে। সেখানে একটি কলেজে লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

‘ডিজিটাল বাংলাদেশ'-এর রূপকার সজীব ওয়াজেদ জয়কে ২০১৪ সালের ১৭ নভেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। জয় ২০০২ সালের ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের নাগরিক ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে করেন। তাদের একটি কন্যাসন্তান আছে। তার নাম সোফিয়া ওয়াজেদ।

দিনটি উপলক্ষে যুবলীগ বুধবার বিকেল ৪টায় গুলিস্তানে ঢাকা মহানগর নাট্যমঞ্চে বৃক্ষরোপণ, বাদ আসর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করবে।

দেশব্যাপী সব মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনও করবে যুবলীগ।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ