জাতীয়

খোলা জায়গায় শৌচাগার ব্যবহারে শীর্ষে রংপুর

শৌচাগার
শৌচাগার

জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রাথমিক প্রকাশিত প্রতিবেদনে দেশে মোট জনসংখ্যার হিসেবে খোলা জায়গায় টয়লেট ব্যবহারে শীর্ষে অবস্থান করছে রংপুর বিভাগ, যা শতকরা ৪ দশমিক ৩১ শতাংশ। আর সর্বনিম্ন অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ, শতকরা হিসেবে দশমিক ২৮ শতাংশ।

বুধবার (২৭ জুলাই) নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে দেখা গেছে, খোলা জায়গায় টয়লেট ব্যবহারে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট বিভাগ। বিভাগটিতে শতকরা ২ দশমিক ৬৫ শতাংশ মানুষ খোলা জায়গায় টয়লেট করে, যাদের কোনো ল্যাট্রিন নেই। রাজশাহীতে এই হার ১ দশমিক ৫৬ শতাংশ, ময়মনসিংহে ১ দশমিক ৫৫ শতাংশ, চট্টগ্রামে দশমিক ৯০ শতাংশ, খুলনায় দশমিক ৩৪ শতাংশ, আর বরিশালে দশমিক ৩০ শতাংশ মানুষ খোলা জায়গায় টয়লেট করে।

এতে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে ৫৬ দশমিক ০৪ শতাংশ বাথরুমে (খানা) ফ্ল্যাশ করে বা পানি ঢেলে নিরাপদ নিষ্কাশন সংবলিত টয়লেট সুবিধা রয়েছে। ২১ দশমিক ৭২ শতাংশ বাথরুমে স্ল্যাবসহ পিট ল্যাট্রিন বা ভেন্টিলেটেড ইমপ্রুভড ল্যাট্রিন/ কম্পোস্টিং ল্যাট্রিন সংবলিত টয়লেট সুবিধা রয়েছে এবং ১ দশমিক ২৩ শতাংশ বাথরুমে খানায় টয়লেট সুবিধা নেই।

বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা ১২ হাজার ৬২৯ জন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ