জাতীয়

ইভিএমে হ্যাকিং কোনোভাবেই সম্ভব না: সিইসি

 ফাইল ছবি
ফাইল ছবি

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হ্যাকিং কোনোভাবেই সম্ভব না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ইভিএমে হ্যাকিংটা কোনোভাবেই সম্ভব না। কারণ এটার সঙ্গে ইন্টারনেটের সংযোগ নেই। এটা নিয়ে বহু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। কিন্তু বাইরে অনেক কথা চাউর আছে যে হ্যাকিং হতে পারে, এটাতে ভোট কারচুপি হতে পারে। কিন্তু আমরা এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো প্রমাণ পাইনি।

বুধবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে জাকের পার্টির সঙ্গে সংলাপে এ কথা বলে তিনি। সংলাপের জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দারের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদল, প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চার নির্বাচন নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সিইসি বলেন, ইভিএম নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। এখনো এটি নিয়ে কাজ করে যাচ্ছি, যাতে অপপ্রয়োগ সম্ভব না হয়। সেটা নিশ্চিত করেই আমরা ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেবো।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন আমরা চাই। সেই চাওয়াটা পূরণ করতে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, গণতন্ত্রকে অস্বীকার করার উপায় নেই। এর মাধ্যমেই স্বাধীন দেশের যাত্রা শুরু হয়েছে। সেইজন্য সবাই আমাদের সহাযোগিতা করবেন। সক্রিয় সহযোগিতা চাই। আগামী নির্বাচনে আপনাদের পরিপূর্ণ সহায়তা, সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ চাই। কারণ নির্বাচনের মাঠে নিয়ন্ত্রণ করতে হলে সবদলের অংশগ্রহণ দরকার।

এসময় জাকের পার্টির উদ্দেশ্যে সিইসি বলেন, আপনাদের বক্তব্য বিবেচনাধীন থাকবে। নির্বাচন কমিশন আইন-বিধির আলোকে পরিচালিত হবে। আমরা এর বাইরে যেতে পারবো না। সবার আন্তরিক সহযোগিতা, প্রয়াস থাকলে সংসদ নির্বাচনের কঠিনকাজ সফলভাবে সম্পন্ন করতে পারবো।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ