জাতীয়

দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ হেলিকপ্টার

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশনের একটি বেল-২০৬ মডেলের প্রশিক্ষণ হেলিকপ্টার ‘দুর্ঘটনাজনিত জরুরি অবতরণ’ করেছে।

বুধবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে নবাবগঞ্জের একটি জলাশয়ে হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর সূত্রে জানা যায়, আর্মি এভিয়েশনের বেল-২০৬ হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে জরুরি অবতরণ প্রক্রিয়া অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। তখন এটি ওই জলাশয়ে ‘দুর্ঘটনাজনিত জরুরি অবতরণে বাধ্য হয়’।

হেলিকপ্টারের দুই পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামসকে উদ্ধার করে হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

হেলিকপ্টারের নিরাপত্তায় স্থানীয় পুলিশ সহায়তা দিচ্ছে। এছাড়া পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস থেকে ঘটনাস্থলে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ