জাতীয়

বাংলাদেশের রিজার্ভ কমলেও ঝুঁকি নেই: মুখ্য সচিব

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেছেন, করোনার পরে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে বাংলাদেশের রিজার্ভ কিছুটা কমেছে। তবে ঝুঁকি নেই। বুধবার (২৭ জুলাই) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তিনি একথা জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, রিজার্ভ নিয়ে সবারই এক ধরনের মাথা ব্যথা হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে, যখন ২১ থেকে ২০ বিলিয়ন হয়েছিল তখন মানুষের ধারণা ছিল এত টাকা দিয়ে কী হবে? এমনকি ২০১৯ সালেও আমাদের ৩০ বা ৩১ বিলিয়ন ছিল, কারো কোনো চিন্তা ছিল না। ৪০ বিলিয়ন পার হওয়ার পরে মনে হচ্ছে যেন, একটু এদিক-ওদিক হলেই দেশের ভিত্তি নষ্ট হয়ে যাচ্ছে।’

‘সারা বিশ্বে মূল্যবৃদ্ধি হয়েছে। তাতে আমদানি ব্যয় বেড়েছে। অতএব আমাদের এখানে দেখা যাচ্ছে, একটা পার্থক্য তৈরি হয়েছে। আমাদের ৪২ বিলিয়ন ডলার ছিল সেটা একটু কম হয়েছে।’

রিজার্ভ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সাধারণত বলা হয় ৩ মাসের আমদানি ব্যয় যদি থাকে তাহলে ওই অর্থনীতিটা মজবুত। আমাদের ৫ মাসের অধিক আমদানি ব্যয় আছে। এর আগে বলা হতো, ৩ মাসের খাদ্য আমদানির ক্যাপাসিটি আছে কি না। এখন আমরা শুধু খাদ্য আমদানি হিসাব করি না, আমাদের মোট যে আমদানি হয় সেটা হিসাব করছি। তাতে দেখা যাচ্ছে, আমাদের ৫ মাসের বেশি আছে। অতএব আমাদের ঝুঁকি নেই।’

‘ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ বলছে, বৈশ্বিক মন্দা হতে পারে। বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতি হচ্ছে, তাদের অর্থনীতি হোঁচট খাচ্ছে তাহলে আমরা কি কোনো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করব না?’

মুখ্য সচিব বলেন, ‘প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের যে পসিবল ফান্ড উইন্ডোগুলো আছে সেই উইন্ডো থেকে আমরা কী নিতে পারি তার প্রস্তাবনা দিয়েছি। এটার সঙ্গে বেইল আউট; যে শব্দ ব্যবহার করা হচ্ছে, এটাতে আমার চরম আপত্তি। আমাদের দেশ কি চরম ঝুঁকিতে যে বেইল আউট করতে হচ্ছে? আমাদের গত মাসে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, যেটি আমাদের আত্মবিশ্বাসের জায়গা, সেই আত্মবিশ্বাসে সমুন্নত না হয়ে কেন নিচের দিকে ঠেলে দিচ্ছে?’

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে আনুষ্ঠানিকভাবে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণের অনুরোধ জানানো প্রসঙ্গে আহমদ কায়কাউস বলেন, ‘আমাদের এখানে সম্প্রতি আইএমএফ একটি মিশনে এসেছে, আমাদের অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছে। এটা কিন্তু রুটিন, প্রতি বছরই হয়। জাইকা, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কথা হয়। আইএমএফের সঙ্গেও কথা হয়। আমরা কী কী ফ্যাসিলিটি নিতে পারি, সে বিষয়ে আলোচনা হয়েছে।’

জ্বালানি সংকট মোকাবিলায় পূর্ব প্রস্তুতি হিসেবে সরকার জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ নিয়েছে। এরমধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অলস বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ দিচ্ছে সরকার বলে গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং নানা শ্রেণিপেশার মানুষ এ নিয়ে সমালোচনা করছেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অসত্য তথ্য দিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

অসত্য তথ্য পরিবেশন করা হলে দুঃখ হয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ‘বলা হচ্ছে আমদানি যেটা তৈরি হচ্ছে সেটা বসিয়ে বসিয়ে ১ হাজার ৪০০ কোটি টাকা দিতে হবে। কোনো বিদ্যুৎকেন্দ্র সিওডি হওয়ার আগে একটা পয়সাও দেওয়া হয় না, সুযোগও নেই। মেঘনা ঘাট নিয়ে যেগুলো বলা হচ্ছে, এগুলোর প্রত্যেকটার সিওডি ডেট বদলে দেওয়া হয়েছে। এই সংকটে প্রত্যাশিত তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বিদ্যুৎকেন্দ্র যতক্ষণ পর্যন্ত সে আসবে না, ততক্ষণ আমি একটা পয়সা তাকে দেব না। তাহলে কেন হরোর স্টোরি তৈরি করছে? টেল দ্য ট্রুথ। যদি ভুল হয়ে থাকে আমরা মাথা পেতে নেব।’

তিনি বলেন, ‘যে কোনো বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক খরচ ৬৫ শতাংশ ব্যয় হয় জ্বালানি। ৩০-৩৫ শতাংশ হলো ক্যাপিটাল। ইনভেস্টমেন্ট কস্ট। বিশ্বব্যাপী একটি স্বীকৃত পথ হলো ৩৫ শতাংশ যেটা আমি বিনিয়োগ করেছি, সেই রি-পেমেন্ট হলো ক্যাপসিটি চার্জ। এখন আমি বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রাখলাম, কারণ আমি এখন খরচ বাড়াতে চাচ্ছি না। তাহলে ৩০-৩৫ শতাংশ খরচ আমার হবে, ৬৫ শতাংশ আমি সাশ্রয় করছি।’

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ