জাতীয়

সৎ সাহস থাকলে মাঠে আসুন খেলা হবে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সৎ সাহস থাকলে মাঠে আসুন, মাঠে মোকাবিলা হবে, খেলা হবে। সেখানেই দেখা যাবে জনগণ কার সাথে আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের হাজারীবাগ থানাধীন ১৪ ও ২২ ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, 'লং ডিসটেন্স থেকে রিমোট কন্ট্রোল লিডারশিপ ডাক দিলে বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনায় ঢেউ আসবে না, এই রাজপথে আন্দোলন হবে না, আন্দোলন যদি করতে চান, আপনাদের ভারপ্রাপ্ত নেতাকে বলেন, সৎ সাহস থাকলে আসুন মাঠে , মোকাবেলা হবে, খেলা হবে। সেখানেই দেখা যাবে জনগণ কার সাথে আছে।'

ওবায়দুল কাদের বলেন, যতই তারা বিষোদগার করুক, যতই মিথ্যাচার করুন লং ডিসটেন্স থেকে রিমোট কন্ট্রোল লিডারশিপ ডাক দিলে বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনায় ঢেউ আসবে না, এই রাজপথে আন্দোলন হবে না মির্জা ফখরুল সাহেব? ১৩ বছরে বুঝেননি? কত ডাক দিলেন রোজার ঈদ, কোরবানির ঈদ, পরীক্ষার পর, আপনাদের ডাকে কি জনগণ সাড়া দিয়েছে? রিমোট কন্ট্রোল ডাকে আন্দোলন এদেশে হবে না।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ