জাতীয়

আমি ভীষণভাবে লজ্জিত ও দুঃখিত : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে রাজনৈতিক সমাবেশে অংশ নেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। একইসঙ্গে শিক্ষাকার্যক্রমের ক্ষতির কথা বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এ ধরনের অনুষ্ঠান না করারও আহ্বান জানান তিনি।

বুধবার (২৭ জুলাই) রাতে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু অলিম্পিয়াড ও শিক্ষাঙ্গন ডটকমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, খেলার মাঠ কমে যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ রয়েছে। এর বাইরে তেমন মাঠ নেই। ফলে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় এলাকাভিত্তিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে।

তিনি বলেন, এ বিষয়ে আমাদের নির্দেশনা হলো শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত অনুষ্ঠান তাদের মাঠে করবে। তবে বাইরের কোনো অনুষ্ঠান হোক বা হাটবাজার কিংবা মেলা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে করতে আমরা নিরুৎসাহিত করি।

দীপু মনি বলেন, বিকল্প ব্যবস্থা না থাকলেও পাঠদান ব্যাহত করে কোনো অনুষ্ঠান করা যাবে না। তবে স্কুল-কলেজ বন্ধের দিন এসব অনুষ্ঠান করা যাবে।

গত ২৫ জুলাই রাজধানীর দক্ষিণখানে এস এম মোজাম্মেল হক শিক্ষা কমপ্লেক্সের মাঠে থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফলে ওইদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

এ ঘটনায় দীপু মনি বলেন, আমি ভীষণভাবে লজ্জিত ও দুঃখিত। আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমি জানি না সেখানে বিকল্প জায়গা ছিল কি-না। এ ধরনের অনুষ্ঠান বিকল্প স্থানে, আর যদি বিকল্প স্থান না থাকে; তবে স্কুল-কলেজ ছুটির দিনে এ ধরনের অনুষ্ঠান করতে হবে। শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ