জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিউজ টোয়েন্টিফোর
নিউজ টোয়েন্টিফোর

২৮ জুলাই বৃহস্পতিবার সপ্তম বর্ষে পা রাখলো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর।

প্রতিষ্ঠাবার্ষিকীতে তারুণ্য আর অভিজ্ঞতার সমন্বয়ে ‘নিরলস ছুটে চলার’ প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির নীতি-নির্ধারকেরা। তারা বলেছেন, ‘গত ছয় বছরে আমরা বস্তুনিষ্ঠ খবর তুলে আনার চেষ্টা করেছি। দেখিয়েছি ঘটনার পেছনে লুকিয়ে থাকা ঘটনা। সংবাদকে দু:সংবাদের ঘেরাটোপ থেকে বের করে, সুসংবাদে সম্ভাবনার বাংলাদেশের কথা বলেছে নিউজ টোয়েন্টিফোর।’

সামনের দিনগুলোতেও এই ধারা অব্যাহত রাখতে চান তারা

বৃহস্পতিবার আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) দুপুর ১২টার দিকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, নিউজ টোয়েন্টিফোরের এক্সিকিউটিভ এডিটর রাহুল রাহা, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, `আপনারা দেশের উন্নয়নে কাজ করবেন, গরিব মানুষের পক্ষে কথা বলবেন। কিছু মিডিয়া এবং একটা শ্রেণি দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেশকে অস্থির করবেন না।’

২০১৬ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর। এরপর ২৮ জুলাই বিকেলে শুরু হয় আনুষ্ঠানিক যাত্রা।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ