জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

নিউজ টোয়েন্টিফোর'র জন্মদিনে শুভেচ্ছা জানালো দেশ টিভি

দেশ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়
দেশ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়

স্যাটেলাইট টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর-এর সপ্তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২৮ জুলাই)। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এই প্রতিষ্ঠানের জন্মদিনে শুভেচ্ছা জানান। বিকেলে টেলিভিশনটির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সামিল হয়ে শুভেচ্ছা জানিয়েছে দেশ টিভি।

দেশ টিভি'র প্রধান বার্তা সম্পাদক বোরহানুল হক সম্রাটের নেতৃত্বে দেশ টিভির পক্ষ থেকে নিউজ টোয়েন্টিফোর পরিবারকে শুভেচ্ছা জানানো হয়। দেশ টিভি'র পক্ষ থেকে শুভেচ্ছার ফুলের তোড়া গ্রহণ করেন নিউজ টোয়েন্টিফোর-এর এক্সিকিউটিভ এডিটর রাহুল রাহা।

স্যাটেলাইট টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর-এর সপ্তম জন্মদিন পালনের কর্মসূচি শুরু করা হয় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ‘গল্পগুচ্ছ’ মিলনায়তনে। দুপুর ১২টার দিকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করে নিউজ টোয়েন্টিফোর কর্তৃপক্ষ।

 শুভেচ্ছা জানানোর একটি মুহূর্ত

শুভেচ্ছা জানানোর একটি মুহূর্ত

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, নিউজ টোয়েন্টিফোর-এর এক্সিকিউটিভ এডিটর রাহুল রাহা, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে কেক কাটার আগে নিউজ টোয়েন্টিফোর ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, ‘আমি সবাইকে বলেছি, দেশের উন্নয়ন হয় এমন কাজ করবেন, গরিব মানুষের কথা বলবেন। ইদানীং দেখা যাচ্ছে কয়েকটি মিডিয়া দেশকে অস্থির করার জন্য তৎপর। আমি যতদূর বুঝি, ৪০ বছর ধরে ব্যবসা জগতে আছি, এদেশে এমন কিছু হয়নি, যে কারণে আমরা সবাই অস্থির হয়ে যাবো। কৃষিতে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি, বাণিজ্যে দৃষ্টান্ত স্থাপন করেছি। বাংলাদেশ আজকে অনেক বড় একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আমাদের মিডিয়া, যারা স্বাধীনতার পক্ষে কাজ করে, এরা শক্তিশালীভাবে এগিয়ে যাক, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক।’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, `অগ্রসর চিন্তা নিয়ে নিউজ টোয়েন্টিফোর কাজ করে চলেছে। যে স্বপ্নের বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই স্বপ্ন এরা দেখছে। স্বপ্নের বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করুক নিউজ টোয়েন্টিফোর, এই প্রত্যাশা করি।'

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘সপ্তম বছরেই অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে নিউজ টোয়েন্টিফোর। এর সংবাদ ভালো লাগে, তা দেখে আমি আপ্লুত হই। দেশকে এগিয়ে নিতে আমাদের যে লক্ষ্য, তাতে চ্যানেলটি ভূমিকা রাখছে।’

ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ‘সৎ ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে নিউজ টোয়েন্টিফোর যে জনপ্রিয়তা অর্জন করেছে, তা আগামীতেও অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত: ২০১৬ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর। এরপর ২৮ জুলাই বিকেলে শুরু হয় তার আনুষ্ঠানিক যাত্রা।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ