জাতীয়

২০৪০ সালে বাংলাদেশ ইউরোপের মতো শক্তিশালী রাষ্ট্র হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী
বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে। ২০৪০ সালে বাংলাদেশ ইউরোপের মতো একটি শক্তিশালী রাষ্ট্র হবে।

তিনি বলেন, পদ্মা সেতু দিয়ে আমরা তো শুধু শুরু করেছি। আমরা আরও এগিয়ে যাব।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অলিলা অপালওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কিছু দারিদ্র্য আছে। তবে দিন দিন তা কমে আসছে। এই জায়গা থেকেও আমাদের খুব শিগগিরই উত্তরণ হবে। আমাদের দেশে দরিদ্রতা কেমন ছিল তা দেখার জন্য কয়েক দিন পর এই প্রজন্মকে মিউজিয়ামে যেতে হবে।

কারখানাটি চালু হলে অন্তত ১ হাজার ২০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

অনুষ্ঠানে মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মুহম্মদ হাবিবুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ জাকারিয়া, অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ