প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৫৩টি অডিট ও হিসাব রিপোর্ট এবং দুইটি বিশেষ অডিট রিপোর্ট পেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট হস্তান্তর করেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী।
৫৩টি অডিট ও হিসাব রিপোর্টের মধ্যে ৫১টি কমপ্লায়েন্স অডিট এবং দুইটটি উপযোজন হিসাব রিপোর্ট।
এসময় কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল তার রিপোর্টে উল্লিখিত বিষয়াদি এবং নিরীক্ষা ও হিসাব বিভাগে নেয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: