জাতীয়

ডিএনসিসির ৫ হাজার ৪৮ কোটি টাকার বাজেট অনুমোদন

 সভায় বক্তব্য রাখছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম
সভায় বক্তব্য রাখছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

২০২২-২৩ অর্থবছরের জন্য ৫ হাজার ৪৮ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর গুলশানে নগর ভবনের সভাকক্ষে ১৫তম করপোরেশন সভায় (বাজেট সভা) এ অনুমোদন দেওয়া হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২২-২৩ অর্থবছরের জন্য ৫ হাজার ৪৮ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।

বাজেট নিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, গোটা বিশ্ব বর্তমানে তিন সি'র (কোভিড, কনফ্লিক্ট এবং ক্লাইমেট চেঞ্জ) জন্য টালমাটাল অবস্থায় রয়েছে। এই তিন সি আমাদের দেশের জন্যও চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছি। বৈশ্বিক মহামারি করোনা, সংঘর্ষ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন গত ২০২১-২২ অর্থবছরে প্রায় ৮ শ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ডিএনসিসির ২০২২-২৩ অর্থবছরের গৃহীত বাজেট বাস্তবায়নের জন্য সবাইকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মিতব্যয়ী হতে হবে, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। এ,বি, সি ক্যাটেগরি অনুযায়ী প্রকল্প গ্রহণ করতে হবে।

সভায় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ