জাতীয়

ধলেশ্বরী নদী থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ধলেশ্বরী নদী
ধলেশ্বরী নদী

ভাসমান অবস্থায় নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী থেকে হাত-পা বাঁধা বশির ব্যাপারী (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টায় ধলেশ্বরী নদীর চর আলীরটেকের বাঁশের সাঁকো এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বশির ব্যাপারী মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি কান্দাপাড়া এলাকার মৃত আমির হোসেন ব্যাপারীর ছেলে। তিনি পুকুর খনন করার ড্রেজার চালাতেন ও মাছ বিক্রি করতেন।

এর আগে সন্ধ্যায় ধলেশ্বরী নদীতে মরদেহ ভাসতে দেখে মুক্তারপর নৌ-পুলিকে খবর দেন স্থানীয়রা।

মুক্তারপর নৌ-ফাঁড়ির পরিদর্শক লুৎফর রহমান বলেন, ওই ব্যক্তি গত তিনদিন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানা এলাকা থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় একটি জিডিও হয়েছে। আজ ধলেশ্বরী নদীর আলীরটেক থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় তার হাত-পা বাঁধা ছিল।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ