জাতীয়

ট্রেন দুর্ঘটনায় নিহতদের বাড়ি হাটহাজারীতে

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত ১১ যাত্রীর বাড়ি হাটহাজারী উপজেলায় বলে জানা গেছে। ঘটনাস্থলে থাকা সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তাদের সবার বাড়ি হাটহাজারী উপজেলায়। নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছি। নিশ্চিত হলে পরিচয় জানাব।

খোরশেদ আলম আরো বলেন, ট্রেনের ইঞ্জিনটি মাইক্রোবাসকে টেনে প্রায় আধা কিলোমিটার সামনে বড় তাকিয়া স্টেশনের কাছাকাছি এলাকায় নিয়ে গেছে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটি মাইক্রোবাসটিকে ১ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম গণমাধ্যমকে বলেন, হাটহাজারীর আমান বাজার এলাকা থেকে খৈয়াছড়া গিয়ে দুর্ঘটনায় কয়েকজন মারা গেছে বলে জানতে পেরেছি। তাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।

এর আগে শুক্রবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়। রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন জানান, মাইক্রোবাসটি যখন রেললাইনের কাছে পৌঁছায় তখন গেট ফেলা ছিল। রেলগেটের গেটকিপারের বরাত দিয়ে এ তথ্য দেন তিনি।

মাইক্রোবাসের নিহত যাত্রীরা খৈয়াছড়া ঝর্ণা দেখতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ