জাতীয়

৩০ লাখ ডলারের এলসির তথ্য ২৪ ঘন্টা আগে জানাতে হবে

 ফাইল ছবি
ফাইল ছবি

ডলার সংকট কাটাতে পণ্য আমদানিতে আরও কড়াকড়ি আরোপ করা হলো। এখন থেকে ৩ মিলিয়ন বা ৩০ লাখ ডলারের বেশি মূল্যের পণ্যের ঋণপত্র (এলসি) খোলার তথ্য ২৪ ঘণ্টা আগে জানাতে হবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ বিষয়ে নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

এর আগে গত ১৪ জুলাই ৫০ লাখ ডলার বা এর বেশি মূল্যের পণ্য আমদানির ক্ষেত্রে এমন কড়াকড়ি আরোপ করেছিল বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনায় এলসি খোলার ২৪ ঘণ্টা আগেই নির্দিষ্ট ছক (পণ্য সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্যের মধ্যে মূল্য, পরিমাণ ও ইনভয়েস) আকারে কেন্দ্রীয় ব্যাংকের সফটওয়ারে অনলাইনের মাধ্যমে জানাতে বলা হয়েছিল।

এছাড়া চলতি মাসের প্রথম সপ্তাহে অপর এক নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। সে নির্দেশনা মতে, বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে এবং ডলার সাশ্রয়ে বিলাসী পণ্য আমদানিতে শতভাগ এলসি মার্জিন আরোপ করা হয়। একই সঙ্গে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বাকি সব পণ্য আমদানিতে এলসি খোলার ক্ষেত্রে ঋণ বিতরণ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ