জাতীয়

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৯১২ হাজি

 ফাইল ছবি
ফাইল ছবি

হজ শেষে একদিনে আরও দুই হাজার ৫২৩ জন হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে শুক্রবার (২৯ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৯১২ জন হাজি।

শনিবার (৩০ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত ৩৫ হাজার ৩৮৯ জন হাজি দেশে ফেরেন।

হজ শেষে গত ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১০৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫৫টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৪৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

গত ৮ জুলাই হজ অনুষ্ঠিত হয়। তার আগে ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

হজের বুলেটিনে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে আসা হাজিদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে সৌদি আরবের মক্কা ও মদিনার মেডিকেল সেন্টার থেকে একযোগে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ৩৩ হাজার ১০৭টি। এরমধ্যে মক্কায় ৭৮ শতাংশ এবং মদিনায় ২২ শতাংশ। সেবাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৭৪ শতাংশ এবং নারী ২৬ শতাংশ। মক্কা এবং মদিনা মেডিকেল সেন্টারের পাশাপাশি জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরেও হাজিদের মেডিকেল সেবা দেওয়া হচ্ছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ