লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে দেশের টিকাদান কর্মসূচি। এবার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকাদানের উদ্যোগ নিয়েছে সরকার।স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জানিয়েছে, শনিবার (৩০ জুলাই) সকালে ঢাকায় পৌঁছেছে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা।
কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, চলতি মাসে টিকাদানের কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। এজন্য আগস্টে টিকাদান শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে পরে দিনক্ষণ ঠিক করা হবে।
১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মতো পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও স্কুলগুলোতে কেন্দ্র করে ফাইজারের এই বিশেষ টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে পাঁচ থেকে ১১ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে এই টিকা কর্মসূচির আওতায় আনা হবে বলে জানান তিনি।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: