জাতীয়

ইসির দায়িত্ব সুষ্ঠু নির্বাচন করা, তারা সেটাই করবে: শিক্ষামন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা। আর তারা সেই দায়িত্বটাই পালন করবে। নির্বাচনকালীন একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য যা দরকার তা সরকার দিবে।

শনিবার (৩০ জুলাই) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সায়েন্স ক্লাব আয়োজিত অষ্টম জাতীয় গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তার সবগুলো আওয়ামী লীগের নেতৃত্বে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে পৃথক, স্বাধীন করা, সবকিছুই আওয়ামী লীগ করেছে।

‌‌‘গণিতের মাঝে বিজ্ঞানের বাস, গণিতে করি মেধার বিকাশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (জেইউএসসি) আয়োজিত অষ্টম জাতীয় গণিত অলিম্পিয়াড-২০২২-এর ফলাফল প্রকাশিত হয়েছে। অলিম্পিয়াডে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে দীপু মনি বলেন, শেখা হবে আনন্দময়। যদি কোনো বিষয় আনন্দ নিয়ে শেখা যায়, তাহলে তার চারপাশের পরিবেশ আরও সুন্দর হবে। আনন্দের সঙ্গে শিখলে নতুন দক্ষতা গড়ে উঠবে। শিক্ষকের মূল দায়িত্ব হলো শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু করে তোলা। শিক্ষার্থীদের ভেতরে জ্ঞানের পিপাসা জাগ্রত করে দিতে হবে। যদি এমনটা করা যায়, তাহলে শিক্ষার্থী নিজে নিজেই শিখতে আগ্রহবোধ করবে।

শিক্ষামন্ত্রী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিচর্চা, বিজ্ঞানচর্চা হয়ে থাকে। আমাদের চারপাশে যা ঘটছে, তা বুঝতে হলে গণিত বুঝতে হবে। এই অলিম্পিয়াডগুলো গণিতের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা তৈরি করে।

শ্রেণি বিভাজনের ভিত্তিতে এবারের অলিম্পিয়াডে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সাতটি ক্যাটাগরি ছিল। এতে দেশের ২০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪ হাজার ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর পাওয়া প্রথম পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়। সে হিসেবে ৩৫ জনকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, গাণিতিক ও ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এ এ মামুন এবং অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবির, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ