জাতীয়

সীতাকুণ্ডে আটটি স্বর্ণের বারসহ দুই রোহিঙ্গা নাগরিক আটক

স্বর্ণের বার
স্বর্ণের বার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) চট্টগ্রামের সীতাকুণ্ডে আটটি স্বর্ণের বারসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। আটকরা দুই জন সম্পর্কে মা-ছেলে। শনিবার (৩০ জুলাই) উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জঙ্গল সলিমপুর থেকে আটটি স্বর্ণের বারসহ মা-ছেলেকে আটক করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক দাম দেড় লাখ টাকা।

তিনি বলেন, বিকেল ৩টায় র‍্যাব-৭ এর চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই বিষয়ের বিস্তারিত জানাবেন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

এছাড়া, সীতাকুণ্ডের বারবকুন্ড এলাকায় ২৮ জুলাই সংঘটিত হওয়া গণধর্ষণের মামলার প্রধান আসামিসহ দুই জনকে আটক করা হয়েছে বলে নুরুল আবছার জানিয়েছেন।

তিনি আরও জানান, পৃথক অভিযানে কক্সবাজারের টেকনাফ থেকে ১০ কোটি টাকা মূল্যের ৩ লাখ ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে দুই মাদক কারবারিকে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ