জাতীয়

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন আন্তর্জা‌তিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। ভারত, বাংলাদেশ ও কুয়েত সফ‌রের অংশ হি‌সে‌বে আগামী ৬ আগস্ট বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এই প্রতিনিধির ঢাকায় পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।কূট‌নৈ‌তিক সূত্রে এসব তথ্য জানা গে‌ছে।

সূত্র জানায়, আগামী ২‌ থে‌কে ১০ আগস্ট মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন তিন দেশ সফর কর‌বেন। দেশগু‌লোর তা‌লিকায় র‌য়ে‌ছে- ভারত, বাংলা‌দেশ ও কু‌য়েত। আগামী ৬ আগস্ট তার ঢাকায় আসার কথা র‌য়ে‌ছে।

কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, বাইডেন প্রশাসনের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফ‌রে ওয়া‌শিংট‌নের বহুপা‌ক্ষিক স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়ের পাশাপা‌শি বর্তমান বৈ‌শ্বিক প‌রি‌স্থি‌তি‌তে খাদ্য নিরাপত্তা ইস্যুটি গুরুত্ব পা‌বে। এছাড়া বৈ‌শ্বিক স্বাস্থ্য ব্যবস্থা, মানবা‌ধিকার ও রো‌হিঙ্গা ইস্যু থাক‌বে আলোচনার টে‌বি‌লে।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফ‌রে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা‌দের স‌ঙ্গে বৈঠক হ‌বে ব‌লে আশা করা হ‌চ্ছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ