জাতীয়

টেকনাফে ‘২৬ কোটি টাকার' আইস ও ইয়াবা জব্দ

 টেকনাফে ২৬ কোটি টাকার মাদক উদ্ধার
টেকনাফে ২৬ কোটি টাকার মাদক উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদ সংলগ্ন দ্বীপ থেকে অভিযান চালিয়ে ৪ কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন সদস্যরা শনিবার দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করেছে।তবে কাউকে আটক করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।তিনি জানান, রোববার ভোর ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকা থেকে মাদকগুলো উদ্ধার করেন তারা। উদ্ধার করা এসব মাদকদ্রব্যর মূল্য প্রায় ২৬ কোটি টাকা।

তিনি জানান, রোববার ভোর ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকা থেকে মাদকগুলো উদ্ধার করেন তারা।

শনিবার রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২-বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে।

উক্ত সংবাদের ভিত্তিতে উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপি হতে দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল রাতে জালিয়ারদ্বীপে অবস্থান করে। টহলদল জালিয়ারদ্বীপে অবস্থানের সময় আনুমানিক ভোর ৫ টার দিকে ৩-৪ জন লোক একটি কাঠের নৌকা নিয়ে মায়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে।সময় বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দিলে ওই ব্যক্তিরা নৌকা থেকে লাফ দিয়ে সাঁতার কেটে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে নৌকায় তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে এবং মাছ ধরার জালের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় আইস ও ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ