জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

টিসিবির পণ্য মিলবে মঙ্গলবার থেকে

টিসিবির পণ্যবাহী ট্রাক। ফাইল ছবি।
টিসিবির পণ্যবাহী ট্রাক। ফাইল ছবি।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিয়মিত পণ্য বিক্রয় কার্যক্রম সোমবার (১ আগস্ট) শুরু হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে গেল।

এদিন সকালে টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির গণমাধ্যমে পাঠানো খুদেবার্তায় বলেন, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ টিসিবির ডিলাররা পণ্য নিয়ে যাবে দোকানে, রাতে পণ্য প্যাকেট করবে, কাল (মঙ্গলবার) মন্ত্রী মহোদয় ভোক্তা পর্যায়ে বিক্রয় উদ্বোধন করতে পারেন।’

পণ্য বিক্রি নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করার কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘কারো কারো বিভ্রান্তি দূর করার জন্য বিষয়টি পরিষ্কার করা হল।’

তিনি জানান, মন্ত্রী কখন-কোথায় উদ্বোধন কার্যক্রমে অংশ নেবেন সেটি তিনি পরে জানাবেন।

এরআগে সংস্থাটি রোববার (৩১ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই দফায় নিম্ন আয়ের পরিবার কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাসমূহে।

সংস্থাটি বলছে, ঢাকা মহানগরীসহ সারা দেশের নির্দিষ্ট পরিবেশকের দোকান থেকে ভোক্তারা এই পণ্য নিতে পারবেন। তবে সারা দেশে এই পণ্য এক দিনেই বিক্রি শুরু হবে না। সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশকদের তালিকা করে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পণ্য দেবে টিসিবি।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ