দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে একটি চিহ্নিত মহল উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার করছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১ আগস্ট) সকালে মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, প্রকৃতপক্ষে, বৈশ্বিক করোনা মহামারী পরবর্তী সময়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের এ সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীর জ্বালানি সাপ্লাই চেইন অস্থিতিশীল হয়ে পড়েছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দেয়। পৃথিবীর প্রায় নব্বই শতাংশের বেশি দেশ প্রাথমিক জ্বালানির জন্য আমদানির উপর নির্ভরশীলl আমদানিকারক দেশ হিসেবে এ পরিস্থিতির নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই মুহূর্তে ইউরোপ-আমেরিকাসহ পৃথিবীর প্রায় সকল দেশেই চলছে জ্বালানি সংকট। পরিস্থিতি সামাল দেয়ার জন্য তারা ব্যাপকভাবে কমিয়েছে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার।
ওবায়দুল কাদের জানান, যেখানে জুন মাসে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি ৯.১ শতাংশ, যুক্তরাজ্যে ৯.৪ শতাংশ, জার্মানিতে ৮.৯ শতাংশ, রাশিয়ায় ১৫.৯ শতাংশ, তুরস্কে ৭৮.৬ শতাংশ, নেদারল্যান্ডসে ৯.৪ শতাংশ, শ্রীলঙ্কায় ৩৯.৯ শতাংশ এবং পাকিস্তানে ২১.৩ শতাংশ; সেখানে বাংলাদেশে জুন মাসে মুদ্রাস্ফীতি ছিল ৭.৫৬ শতাংশ।
দেশের ভেতরে অনেকে মূল্যস্ফীতির কথা বলে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকারের সতর্কতামূলক উদ্যোগ গ্রহণের ফলে বাংলাদেশের অবস্থাই তুলনামূলক সহনীয় পর্যায়ে রয়েছে।’
কাদের বলেন, ‘দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে বলে একটি চিহ্নিত মহল উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রকৃতপক্ষে বৈশ্বিক করোনা মহামারি পরবর্তী সময়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের এই সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীর জ্বালানি সাপ্লাই চেইন অস্থিতিশীল হয়ে পড়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দেয়।’
পৃথিবীর ৯০ শতাংশের বেশি দেশ প্রাথমিক জ্বালানির জন্য আমদানির ওপর নির্ভরশীল জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আমদানিকারক দেশ হিসেবে এ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশেও।’
মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে পশ্চিমা দেশগুলোসহ পৃথিবীর প্রায় সব দেশেই চলছে জ্বালানি সংকট। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা ব্যাপকভাবে কমিয়েছে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার।’
বিশ্বব্যাপী জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের ব্রিফিংকালে আরও বলেন, ‘অনেক উন্নত দেশেও বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। এর অনিবার্য প্রভাব পড়েছে অর্থনীতি এবং উৎপাদন ব্যবস্থায়।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উল্লেখ করেন, সম্প্রতি যুক্তরাজ্যের ইভিনিং স্ট্যান্ডার্ড পত্রিকা শিরোনাম করেছে, ‘London narrowly avoided blackout as electricity prices surged last week.’ এই শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে , ‘The UK was forced to pay 5,000% higher than the typical price for electricity to prevent a power blackout in south-east London.’
ওবায়দুল কাদের এ প্রসঙ্গে আরও বলেন, নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডার্মস জানিয়েছেন, ‘We are in a financial crisis like you can never imagine.... Wall Street is Collapssing; we are in recession.’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সব শহীদের স্মৃতি শ্রদ্ধাভরে স্মরণ করেন।