জাতীয়

জুলাইয়ে নির্যাতনের শিকার ২৯৫ জন নারী ও কন্যাশিশু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জুলাই মাসে মোট ২৯৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৪৮ শিশুসহ ৭৩ নারী। সোমবার (১ আগস্ট) মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এ তথ্য জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাইয়ে এক কন্যাশিশু ও দুজন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আর ধর্ষণের শিকার আরেক কন্যাশিশু আত্মহত্যা করেছে। এ ছাড়া নয় কন্যাশিশুসহ ১৩ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

মহিলা পরিষদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাইয়ে ১১ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে, যার মধ্যে শিশু রয়েছে আটটি। উত্ত্যক্তের শিকার নয়জনের মধ্যেও শিশুর সংখ্যা ৮। নারী ও কন্যাশিশু পাচারের ঘটনা ঘটেছে ছয়টি। এর মধ্যে চারটি ক্ষেত্রেই ভুক্তভোগী শিশু। এ ছাড়া একজন অ্যাসিডদগ্ধ ও তিনজন অগ্নিদগ্ধের শিকার হয়েছে।

মহিলা পরিষদ জানায়, যৌতুকের কারণে জুলাইয়ে নির্যাতনের শিকার হয়েছেন ১৬ জন। এর মধ্যে পাঁচজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন মোট ১৮ জন, যার মধ্যে সাতজনই শিশু। আর পারিবারিক সহিংসতা শিকার হয়েছে ছয়জন। গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে দুজন, যার মধ্যে একজনকে হত্যা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন কারণে নয় কন্যাশিশুসহ ৪২ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া এক কন্যাশিশুসহ দুজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। আট কন্যাশিশুসহ ২৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আর ছয় কন্যাশিশুসহ ১৭ জন আত্মহত্যা করেছে। এর মধ্যে দুই শিশুসহ মোট চারজনের আত্মহত্যায় প্ররোচনার হদিস মিলেছে। অপহরণের শিকার হয়েছে আট শিশুসহ মোট নয়জন। এ ছাড়া এক কন্যাশিশুকে অপহরণের চেষ্টা করা হয়েছে। ফতোয়ার শিকার হয়েছেন চারজন। আর চার কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে ছয়জন।

এতে আরও জানানো হয়, বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১০ টি। আর বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে নয়টি। এ ছাড়া তিন কন্যাশিশুসহ আটজন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ