জাতীয়

ডলারে আমানত রাখলে ৪-৫% সুদ মিলবে

 ফাইল ছবি
ফাইল ছবি

অনাবাসীদের বৈদেশিক মুদ্রা আমানত (এসএফএসডি) হিসাবে সুদের হার বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক এই সুদের হার নির্ধারণ করে দিয়েছে। এতে করে ডলারে আমানতকারীরা ৪ থেকে ৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক এমন পদক্ষেপ নিয়েছে। তবে বেঞ্চমার্ক রেফারেন্স রেটের (বিশেষ সুদের ভাসমান হার) কারণে এই হার কমবেশি হবে।

সোমবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানিয়েছে, অনাবাসী বৈদেশিক মুদ্রার বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সঙ্গে নতুন করে দেওয়া সুদের হার যোগ হবে। তাতে এক থেকে তিন বছর মেয়াদি ডলার আমানতের ওপর বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সঙ্গে ২ দশমিক ২৫ শতাংশ সুদহার প্রযোজ্য হবে। অন্যদিকে ৩ থেকে ৫ বছর পর্যন্ত সময়ের জন্য বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সঙ্গে ৩ দশমিক ২৫ শতাংশ সুদ যোগ হবে।

আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসওএফআর একাডেমির তথ্যানুযায়ী, ডলারের জন্য বেঞ্চমার্ক রেফারেন্স রেট হিসেবে বিবেচ্য এসওএফআর হার এখন ২ দশমিক ২৭ শতাংশ, যার গত ৩০ দিনের গড় হলো ১ দশমিক ৬৩ শতাংশ। বর্তমান হার হিসেবে এক বছর থেকে তিন বছর পর্যন্ত ডলারে আমানতের ক্ষেত্রে মোট সুদ দাঁড়াবে ৪ দশমিক ৫২ শতাংশ। তবে ৩০ দিনের গড় হিসেবে সুদ কমে দাঁড়াবে ৩ দশমিক ৮৮ শতাংশ।

এদিকে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত সময়ের জন্য বর্তমান বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সঙ্গে ৩ দশমিক ২৫ শতাংশ যোগ হলে মোট সুদ দাঁড়ায় ৫ দশমিক ৫২ শতাংশ। তবে ৩০ দিনের গড় করলে সেটা কমে দাঁড়ায় ৪ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ ডলারে আমানত রাখলে মেয়াদভেদে সুদের হার গড়ে ৪ থেকে ৫ শতাংশের মধ্যে থাকবে। সময়-সময় পরিবর্তন হলেও এই হার ওঠানামার গতি তুলনামূলকভাবে কম। তবে ডলারে আমানত না রেখে অন্য মুদ্রায় রাখলে ভিন্ন হিসাব কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তরা মনে করছেন এই আমানতে সুদের হার নির্ধারণের ফলে প্রবাসী বাংলাদেশিরা অনাবাসী বৈদেশিক মুদ্রা হিসাবে অর্থ জমা করতে আগ্রহী হবেন। এতে ব্যাংকগুলোর কাছে ডলারের আমানত বাড়বে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ