জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

জাকার্তা থেকে বাংলাদেশি কূটনীতিক প্রত্যাহার

কাজী আনারকলি
কাজী আনারকলি

ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ দূতাবাস থেকে কাজী আনারকলি নামে এক কূটনীতিককে ফিরিয়ে এনেছে সরকার। তিনি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন পদে দায়িত্ব পালন করছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২ আগস্ট) গণমাধ্যমকে বলা হয়েছে, নিষিদ্ধ মাদক মারিজুয়ানা পাওয়ার অভিযোগে গত ৫ জুন কাজী আনারকলির অ্যাপার্টমেন্টে অভিযান চালায় ইন্দোনেশিয়ার মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। পরে ইন্দোনেশিয়া সরকারের অনুরোধে তাকে ফেরত আনার সিদ্ধান্ত নেয় সরকার।

সূত্র বলছে, একজন নাইজেরিয়ান নাগরিকের সঙ্গে অ্যাপার্টমেন্ট শেয়ার করতেন কাজী আনারকলি। সেই মাদক তিনি বাসায় রেখেছিলেন, নাকি ওই নাইজেরিয়ান রেখেছিলেন সে বিষয়ে এখনো ঢাকাকে কিছু জানায়নি জাকার্তা।

আন্তর্জাতিক বিধি অনুযায়ী, বিদেশি কোনো কূটনীতিকের বাসায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে পারে না। সেই নিয়ম না মেনেই কাজী আনারকলির বাসায় অভিযান চালানো হয়। এ বিষয়ে ইন্দোনেশিয়ার কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ