দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ভোক্তা পর্যায়ে নির্ধারণ করা হয়েছে মূল্য সংযোজন করসহ ১ হাজার ২১৯ টাকা। এর দাম আগে ছিল ১ হাজার ২৫৪ টাকা।
অর্থাৎ প্রতি কেজিতে ২টাকা ৯০ পয়সা দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারে কমেছে ৩৫ টাকা।
মঙ্গলবার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানান তিনি।
তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি। তা আগের মতো ৫৯১ টাকাই থাকবে।
এছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে প্রায় ২ টাকা কমে ৫৮ টাকা ৪৬ পয়সা থেকে ৫৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: