জাতীয়

বিএনপি সব জায়গায় ব্যর্থ হয়ে ফিরে আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,বিএনপির পাশে কোনো লোকজন নেই। বাংলাদেশের মানুষ আর কখনই অন্ধকারে যেতে চায় না। তারা অনেক আন্দোলনের ডাক দিচ্ছে কিন্তু সব জায়গায় ব্যর্থ হয়ে ফিরে আসছে।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং থানা ও ফায়ার সার্ভিস ভবনের উদ্ধোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি অনেক আন্দোলনের কথা বলছে। আমরা কোথাও বাধা দিচ্ছি না। নিয়মতান্ত্রিক আন্দোলন যদি করে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারা যদি রাজপথ বন্ধ করে, যানচলাচল বন্ধ করে, জানমাল ক্ষতিগ্রস্ত করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।

তিনি বলেন, বিএনপির সময়ের লোডশেডিংয়ের কথা, জেনারেটরের শব্দে কান ঝিঁঝিঁ করার কথা, আইপিএসের মার্কেটে ডাবল দাম, পরীক্ষার সময় ছাত্ররা পড়াশোনা করতে পারতো না, মোমবাতি-হারিকেন এসব জ্বালাতে হতো। এই দৃশ্য বাংলাদেশের মানুষ ভোলেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এতে আমাদের ডিজেল ফান্ডে সাপ্লাই ঘাটতি হয়েছে। আমাদের বিদ্যুৎ তৈরির ক্ষমতা যা ছিল এখনো তা আছে। ধীরে ধীরে আরও বাড়ছে। সেখানে কোনো ঘাটতি নেই। আমাদের ঘাটতি ডিজেল অয়েল ফান্ডে সময়মতো পাচ্ছি না। এজন্যই প্রধানমন্ত্রী বলেছেন, আমরা এক ঘণ্টা করে লোডশেডিং করবো। যাতে এই সংকট আমরা মোকাবিলা করতে পারি। এটি একটি সাময়িক ব্যবস্থা।

অনুষ্ঠানে ৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চার তলাবিশিষ্ট লৌহজং থানা ভবন ও ২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে লৌহজং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন উদ্ধোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃনাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাঈনউদ্দিন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ