টোল প্লাজায় ফাস্ট ট্র্যাক বা দ্রুতগতির লেন ব্যবহার করলে নির্ধারিত টোল থেকে ১০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
মঙ্গলবার (০২ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন টোল প্লাজাসমূহে ফাস্ট ট্র্যাক বা দ্রুতগতির লেন ব্যবহার করলে নির্ধারিত টোল থেকে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।
টোল প্লাজায় ফাস্ট ট্র্যাক বা দ্রুতগতির লেনের ব্যবহারের জন্য স্মার্ট ডিভাইস বসানো হয়েছে, যাতে দ্রুত গতিতে কার্ড বা কিউআর কোর্ডের মাধ্যমে টোল দেওয়া যায়।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: