জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

জুলাইয়ে কম বৃষ্টিপাতের রেকর্ড

আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর

দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। তবে এ বছর জুলাইয়ে আবহাওয়া পরিস্থিতি ছিল অনেকটাই ভিন্ন। গত মাসে দেশে ৪২ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জুলাই মাসে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫০০ মিলিমিটার। তবে এ বছর জুলাইয়ে গড় বৃষ্টি হয়েছে ২১১ মিলিমিটার।

১৯৮০ সাল থেকে বৃষ্টিপাতের তথ্য নিয়মিত সংরক্ষণ করে আসছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির হিসাবে, এবারের জুলাইয়ের মতো এত কম বৃষ্টি আগে হয়নি। ২০২০ সালের জুলাইয়ে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫৫৩ মিলিমিটার। আর গত বছরে তা ছিল ৪৭১ মিলিমিটার।

জুলাইয়ে শুধু বৃষ্টি কম হয়েছে, তা নয়। এ সময় দেশজুড়ে তাপমাত্রাও ছিল বাড়তি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন দশকে এবার জুলাই মাসে দেশে সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ বছর জুলাইয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ওই গড়ের তুলনায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রাও গড়ের তুলনায় প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ফলে দিন ও রাত উভয় সময়ে গরম বেশি অনুভূত হয়েছে।

গত মাসে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাজশাহীতে, স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। ঢাকায় প্রায় আড়াই ডিগ্রি বাড়তি তাপমাত্রা ছিল মাসজুড়ে।

চলতি বছরের শুরু থেকেই আবহাওয়া অস্বাভাবিক আচরণ করছে বলে মন্তব্য করছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘গত জুনে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে বন্যা হতে দেখা গেছে। জুলাই মাসে দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছে। আবার জুন ও জুলাই-এ দুই মাসেই দেশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা ছিল। এমন বাড়তি তাপমাত্রা ও কম বৃষ্টিপাত কৃষি ও পরিবেশের জন্য ক্ষতির কারণ হতে পারে।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ