জাতীয়

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে মাদ্রাসায় ৮ নির্দেশনা

 ফাইল ছবি
ফাইল ছবি

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের মাদ্রাসাকে ৮টি নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) এসব নির্দেশনা মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর আগে সোমবার ( ১আগস্ট) বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

একই নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গত রোববার (৩১ জুলাই) প্রকাশিত হয়েছে।

নির্দেশনাগুলো হলো,

১. শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখা।

২. স্ব-শরীরে উপস্থিতি পরিহার করে যতদূর সম্ভব সভা/অনুষ্ঠান অনলাইনে/ভার্চুয়ালি করা।

৩. গাড়ির জ্বালানি সংক্রান্ত মাসিক প্রাপ্যতা বিদ্যমান সীমা থেকে ২০% হ্রাস করা।

৪. কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর/দপ্তর/সংস্থা/শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ২৫% বিদ্যুৎ ব্যবহার কমানো।

৫. বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জামাদি ব্যবহার করা।

৬. দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রেখে সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

৭. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিভাগের অধীন সকল দপ্তর/সংস্থা/শিক্ষা প্রতিষ্ঠানে আলোক-সজ্জা বন্ধ রাখা।

৮. জ্বালানি সাশ্রয়ী একটি প্রতিবেদন প্রতি মাসের প্রথম সপ্তাহে এ বিভাগে প্রেরণ করা।

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নির্দেশনাগুলো যথাযথভাবে পালনের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল স্তরের মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষক, কর্মচারী ও পরিচালনা কমিটিকে অনুরোধ করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ