জাতীয়

জবি ছাত্রীর মোবাইল বিক্রি করে মদ খান দুই ছিনতাইকারী

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাস্টার্সের ছাত্রী পারিশা আক্তারের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার রাশেদুল ইসলাম (১৭) ও রিপন ওরফে আকাশ (২৪) পুলিশকে জানিয়েছে মোবাইল বিক্রির টাকা দিয়ে তারা মদ খেয়েছে।

বুধবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর তেজগাঁও থানা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান।

গ্রেফতারকৃতরা জানিয়েছেন, মোবাইলটি ৪ হাজার টাকায় বিক্রি করেছিলেন তারা। ওই টাকার মধ্যে তারা উভয়ে ১ হাজার টাকা করে নিয়ে বাকি দুই হাজার টাকায় মদ কিনে খেয়েছিলেন।

উল্লেখ্য, রাজধানীর কারওয়ান বাজার থেকে গত ২১ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টার দিকে পারিশা মিরপুর থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার সময় রাজধানীর কারওয়ান বাজার ট্রাফিক সিগন্যালে বাসে বসে ছিলেন। তখন ছিনতাইকারী জানালার ভিতর হাত দিয়ে ফোনটি ছিনিয়ে নেয়। এরপর বাস থেকে নেমে পারিশা ২ জন ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেন। তবে নিজের ফোন ছিনতাইকারীকে ধরতে পারেননি তিনি।

ওই সময়ে ভুক্তভোগী শিক্ষার্থী পারিশা গণমাধ্যমকে বলেন, মোবাইল ফোনে তার থিসিসের সব ডকুমেন্টস এবং প্রয়োজনীয় তথ্য ছিল। তার থিসিস জমা দেওয়ার সময় ঘনিয়ে আসছে। তাই ফোনের জন্য এত চিন্তা। তিনি দ্রুত ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ফোন উদ্ধারের দাবি জানিয়েছি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ