জাতীয়

৪০ জেলায় নতুন পুলিশ সুপার

 বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ পুলিশ

দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে।

বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ পুলিশের ইতিহাসে প্রথমবার একসঙ্গে ৪০ জেলার নতুন এসপি নিয়োগ দেওয়া হলো।

নতুন এসপিদের তালিকা এখানে: https://drive.google.com/file/d/1pDXy59pkGET9wIEVG_80w7dntO97i9rG/view

পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুনসীকে পাবনায়, গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে চট্টগ্রাম, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জ, ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে সিলেট, জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞাকে ময়মনসিংহ, ডিএমপির ডিসি সাইফুল হককে শরীয়তপুরে এসপি করা হয়েছে।

খুলনার মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ এহসান শাহকে সুনামগঞ্জ, লালমনিরহাটের কমান্ড্যান্ট মো. মাহফুজ্জামান আশরাফকে লক্ষ্মীপুর, ডিএমপির ডিসি মোহাম্মদ আশিকুর রহমানকে ঝিনাইদহ, পুলিশ সদরদপ্তরের এআইজি সাদিরা খাতুনকে নড়াইলে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি আব্দুল্লাহ আল মামুনকে চুয়াডাঙ্গায়, পুলিশ সদরদপ্তরের এআইজি মো. আরিফুর রহমান মন্ডলকে সিরাজগঞ্জ, এসবির মনিরুজ্জামানকে সাতক্ষীরা, ডিএমপির ডিসি শাহ ইফতেখার আহমেদকে দিনাজপুরের এসপি করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের এআইজি মীর আবু তৌহিদকে রাঙামাটি, পুলিশ টেলিকমের মোহাম্মদ সাইফুল ইসলামকে লালমনিরহাট, এসবির মুহাম্মদ রাশিদুল হককে নওগাঁ, ডিএমপির ডিসি মো. মাহফুজুল ইসলামকে কক্সবাজার, এসবির মো. ফয়েজ আহমেদকে নেত্রকোণা, ডিএমপির ডিসি ওয়াহিদুল ইসলামকে বরিশালের পুলিশ সুপার করা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ