জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় ভোলায় বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।
জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বুধবার ( ৩জুলাই) বিকেলে নিজের বাসায় দলের নেতাদের নিয়ে জরুরি সভা করে হরতালের কর্মসূচি ঠিক করেন। সভায় উপস্থিত সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন গণামধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (০৩ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নুরে আলমের ।
গত ৩১ জুলাই ভোলায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় সারা দেশে গায়েবে জানাজা হওয়ার কথা থাকলেও ভোলায় তা হয়নি। পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে যুবক আবদুর রহিম নিহত ও অন্তত ৬০ জন আহতের ঘটনায় দুই মামলায় ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।