জাতীয়

টিসিবির জন্য ৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

 ফাইল ছবি
ফাইল ছবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৪৪৮ কোটি ৮২ লাখ টাকা।

বুধবার (৩ আগস্ট) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। সংযুক্ত আরব আমিরাত ও কানাডা থেকে এ তেল কেনা হবে বলে প্রস্তাবনায় বলা হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য দুটি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য তিনটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি এবং শিল্প মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত তিনটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৭৬৪ কোটি ৩০ লাখ ১২ হাজার ১০০ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৪৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকা এবং দেশীয় ব্যাংক থেকে ঋণ নেয়া হবে ৩১৫ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক দুটি প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের ফেরানি পোলাস্কা স্পজু ফুড স্টাফ ট্রেডিং এলএলসির (লোকাল এজেন্ট: শান ট্রেডিং লি. ঢাকা) কাছ থেকে ২ কোটি ২০ লাখ লিটার এবং কানাডিয়ান কানাডা আইএনসির (লোকাল এজেন্ট: হক গ্রুপ, ঢাকা) কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার অর্থাৎ সর্বমোট ৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল ৪৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকায় সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার অনুমোদন দেয়া হয়েছে।

তিনি বলেন, টিসিবির জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাত ও কানাডা থেকে প্রতি লিটার ১ দশমিক ৪৪ মার্কিন ডলার বা ১৩৬ টাকা লিটার দরে ৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ