জাতীয়

চট্টগ্রাম বিমানবন্দ‌রে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ৪০ মি‌নিট

বিলাওয়াল ভুট্টোকে স্বাগত জানান ড. হাছান মাহমুদ- ছবি: সংগৃহীত
বিলাওয়াল ভুট্টোকে স্বাগত জানান ড. হাছান মাহমুদ- ছবি: সংগৃহীত

আসিয়ান সম্মেলনে যোগ দিতে কম্বোডিয়ার নমপেনে যাওয়ার পথে চট্টগ্রামে যাত্রাবিরতি করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এ সময় তাকে অভ্যর্থনা ও স্বাগত জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রাথমিক আলাপ শেষে একে অপরকে বই উপহার দেন তারা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে পোস্ট করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ওই খবরের সঙ্গে দুই মন্ত্রীর সাক্ষাৎ ও আলাপচারিতার একাধিক হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করা হয়েছে।

চট্টগ্রামে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-ছবি: সংগৃহীত

চট্টগ্রামে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-ছবি: সংগৃহীত

হাইকমিশন জানায়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ২৯তম মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগ দিতে কম্বোডিয়া যাওয়ার পথে বাংলাদেশে যাত্রাবিরতি করেন। ৪ থেকে ৬ আগস্ট নমপেনে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে তার ট্রানজিটের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং বাংলাদেশের জনগণের প্রতি তার অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বিলাওয়াল বলেন, ‘বাংলাদেশের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সুস্বাস্থ্য ও সুখ এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানাই।’

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ